1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে পিস্তলসহ যুবক আটক

মো. ছাবির উদ্দিন রাজু ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম থেকে একটি পিস্তল ও খালি ম্যাগজিনসহ শামীম (২২) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। আটক শামীম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সোমবার, ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভৈরব চৌকির ইনচার্জ হাসান মাহমুদ বিডিচ্যানেলফোরকে জানান, স্টেশনের প্লাটফর্মে যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তার কোমরে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে রাতেই তাকে রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং