1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় জামগাছ থেকে পড়ে এক কৃষকের মৃত্যু 

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা  গাছ থেকে পড়ে মো. কাজল মিয়া  (৫৫) নামের এক কৃষক  মৃত্যু হয়েছে। ১লা রবিবার ১ জুন সকালে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কাজল মিয়া উপজেলার হিজলিয়া গ্রামের গাইনবাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সকালে কাজল মিয়া জাম পাড়ার জন্য বাড়ির পাশের একটি জামগাছে যান। সকাল সাড়ে ৮টার দিকে গাছে ওঠার পর অসাবধানতাবশত গাছ থেকে পড়ে যান। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ পেয়ে বাড়ির লোকজন  ছুটে গিয়ে কাজল মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে মির্জাপুর স্থানী  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন  বলেন, ‘ঘটনাটি শুনেছি। এটি খুবই মর্মান্তিক ঘটনা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং