1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

পাকুন্দিয়ায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের  পাকুন্দিয়ায় বিদ্যুতপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. হিরামন ( ২৪) উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামের  খলিল হাজি বাড়ির  দুলাল মিয়ার ছেলে।

মঙ্গলবার, ২০ মে সকাল ৮টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ ঘরে গরুর খাবারের বস্তা থেকে কুড়া আনতে  গেলে পাশে থাকা বিদ্যুৎতায়িত অটোরিকসার সংস্পর্শে যাওয়া মাত্রই বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান।

পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরে আলম খান জানান, বিদ্যুৎপৃষ্ট যুবক হিরামন হাসপাতালে  আনার পর মারা যান।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং