1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন স্কুলছাত্রীর মৃত্যু

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গার্লস হাইস্কুলের তিন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছেন। 

মঙ্গলবার, ৬ মে দুপুরে উপজেলার চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫) একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫) তিনজনই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

আজ দুপুরে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝড়বৃষ্টির কবলে পড়ে ওই তিন শিক্ষার্থী ভিপি আব্দুল হাকিমের  বাড়ির সামনে এলে ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক  ইরিনা, প্রিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বর্ষাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানকার চিকিৎসক বর্ষাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুল হাসান বিডিচ্যানেলফোরকে বলেন, স্কুল ছাত্রী  তিনজনই  মারা গেছেন। আহত বর্ষা নামে একজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে তিনিও মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং