1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

প্রতিবন্ধীদের নিয়ে ইটনায় ডিএসকের সফলতা বিষয়ক অনুষ্ঠান

এম এ জলিল, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নে অনুষ্ঠিত  হলো প্রতিবন্ধীদের নিয়ে একটি বিশেষ সফলতা বিষয়ক অনুষ্ঠান।

বুধবার, ৩০ এপ্রিল দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউরোপীয় ইউনিয়ন এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়য়নে পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেন ৬০ জন প্রতিবন্ধী সদস্য। তাদের মধ্য থেকে ৬ জনকে সফলতার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়।

সকল অংশগ্রহণকারীকে একটি করে ফলজ গাছের চারা প্রদান করা হয়—টেকসই জীবিকার এক প্রতীক হিসেবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-পরিচালক ও সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, প্রতিবন্ধীদের অর্থনৈতিক উন্নয়নে ডিএসকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কাজ চলবে।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান, সিএইচসিপি সারোয়ার আলম লতিফ, ইউপি সদস্য রুহুল আমিন, ডিএসকে কিশোরগঞ্জ ৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবীর, শাখা ব্যবস্থাপক মো. আ. করিম,  প্রকল্পের করিগরি কর্মকর্তা মো আমিনুল হক, সহকারী কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) মো. আল আমিন,সহ আরো অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ কামাল হোসেন সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি)।

২০২০ সাল থেকে চৌগাংগা ইউনিয়নে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত ৫৩টি প্রতিবন্ধী পরিবারকে যুক্ত করা হয়েছে আয়বর্ধক কার্যক্রমে এবং ১২ জনকে দেয়া হয়েছে সহায়ক উপকরণ।

ডিএসকের এমন উদ্যোগ প্রতিবন্ধীদের জীবনে এনে দিচ্ছে এক নতুন সম্ভাবনার আলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং