
গাজীপুরে একটি মালবাহী ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাকুন্দিয়ার এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।
সোমবার, ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা ময়মনসিংহ রোডের গাজীপুর ভোগরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাসের ড্রাইভার মো. আলাউদ্দিন( ৪৫) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নারান্দী ইউনিয়নে শালংকা গ্রামের মো. সাহাবদ্দিনর ছেলে ।
পরিবার সূত্রে জানা যায় নিহতের আলাউদ্দিন আজ ভোরে তার নিজের মাইক্রোবাস নিয়ে প্রবাসীর রিজার্ভ ভাড়া নিয়ে ঢাকা এয়ারপোর্টে গিয়েছিলেন, আসার পথে গাজীপুরের ভোগরা এলাকায় বিপরীত দিকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটির চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
Leave a Reply