1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

রবিবার থেকে আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহিত

 

ঈদের ছুটি শেষে আবারো সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আগামী রবিবার, ৬ এপ্রিল থেকে এই পণ্য বিক্রি শুরু করবে টিসিবি।  স্মার্ট কার্ডধারী ৬০ লাখ পরিবার ছাড়াও সাধারণ জনগণও এসব পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।

রাজধানী ঢাকার ৫০টি স্পটে, চট্টগ্রাম শহরের ২০টি স্পট ছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ শ্রমঘন জেলাগুলোতে ট্রাকে করে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।

টিসিবির এসব ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি করে চিনি কিনতে পারবেন।

টিসিবি ট্রাকের পণ্যের মধ্যে ভোজ্য তেল প্রতি লিটার ১শ’ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা কেজি করে কিনতে পারবেন ক্রেতারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং