1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

কটিয়াদী  সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

এম এ হান্নান, পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে
কটিয়াদী: নিহত দুই স্কুলছাত্র

 

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি সকাল পৌনে দশটার দিকে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায়।

নিহত দুইজনের মধ্যে আলী আকবর (১৩) মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও  মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ (১২) একই এলাকার ফেরদৌসের ছেলে ও  মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই। 

স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে উজানভাটি পরিবহনের  একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়।  এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বিডিচ্যানেলফোরকে  জানান, খবর পেয়ে ইউএনওসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং