
রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে চারদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ এ মেলার আয়োজনে করে।
রবিবার, ১৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় মেলা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো: রেজাউল করিম (বিপিএম সেবা), চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার প্রমুখ। মেলায় ৭০ জনের মতো নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
Leave a Reply