1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ত্রিশাল থানা পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

মো. মনির হোসেন,স্টাফ রিপোর্টার, ত্রিশাল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ত্রিশালে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার মামলায় এজাহারভূক্ত আসামি ত্রিশাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাকির হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।

বুধবার, ১২ ফেব্রুয়ারি পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৬ জন হলেন, ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু (৪০), ত্রিশাল পৌর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রুবেল সরকার, জিআর মামলায় সাজাপ্রাপ্ত স্বপন, সিআর মামলায় সাজাপ্রাপ্ত মো. রুবেল মিয়া ও সুমন মিয়া।

ত্রিশাল থানা পুলিশ বিডিচ্যানেল ফোরকে জানায়, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, জাকির হোসেনকে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাসা থেকে গ্রেফতার করা হয়, এছাড়া আরো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং