1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে দৈনিক সময়ের আলো’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৬৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার, ৪ মার্চ কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন অফিসে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া।

সময়ের আলো’র স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিডিচ্যানেল ফোরের প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু যমুনা টিভির স্টাফ রিপোর্টার এটিএম নিজাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং