
কিশোরগঞ্জের ভৈরবে সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ১৯২ লিটার চোলাই মদ ও ৩ হাজার ৮শ’ লিটার চোলাই মদ তৈরীর উপকরণসহ আট ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার আটজনের মধ্যে, মো. আল আমিন(৩১) কুলিয়ারচর উপজেলার পূর্ব গাইলকাটা এলাকার খোকন মিয়ার ছেলে, মো. সুমন মিয়া(২০) ভৈরব সদরের শ্রীনগর এলাকার মানিক মিয়ার ছেলে, মো. কাইয়্যুম মিয়া(৩৫) একই উপজেলার পলতাকান্দা এলাকার মো. কাইয়্যুম মিয়া(৩৫) বিল্লাল মিয়ার ছেলে, শংকর(৩৪) হৃশিপাড়া এলাকার সুনিল চন্দ্রের ছেলে, হৃদয় মিয়া(২০) গোছামাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে, জাহিদ হাসান(২০) গোছামারা এলাকার মুজিবুর রহমানের ছেলে, শেফাল বণিক(৫৪) ভৈরব বাজার এলাকার সুধির বণিকের ছেলে ও ওসমান গনি(৩৫) লক্ষীপুর এলাকার নেওয়াজ আলী ফকিরের ছেলে।
শনিবার, ১৭ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে ভৈরব সুইপার কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ভৈরব থানায় মামলা হয়েছে।
Leave a Reply