1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ভৈরব সুইপার কলোনীতে অভিযানে মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ আটজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে সুইপার কলোনীতে অভিযান চালিয়ে ১৯২ লিটার চোলাই মদ ও ৩ হাজার ৮শ’ লিটার চোলাই মদ তৈরীর উপকরণসহ আট ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার আটজনের মধ্যে, মো. আল আমিন(৩১) কুলিয়ারচর উপজেলার পূর্ব গাইলকাটা এলাকার খোকন মিয়ার ছেলে, মো. সুমন মিয়া(২০) ভৈরব সদরের শ্রীনগর এলাকার মানিক মিয়ার ছেলে, মো. কাইয়্যুম মিয়া(৩৫) একই উপজেলার পলতাকান্দা এলাকার মো. কাইয়্যুম মিয়া(৩৫) বিল্লাল মিয়ার ছেলে, শংকর(৩৪) হৃশিপাড়া এলাকার সুনিল চন্দ্রের ছেলে, হৃদয় মিয়া(২০) গোছামাড়া এলাকার আক্তার হোসেনের ছেলে, জাহিদ হাসান(২০) গোছামারা এলাকার মুজিবুর রহমানের ছেলে, শেফাল বণিক(৫৪) ভৈরব বাজার এলাকার সুধির বণিকের ছেলে ও ওসমান গনি(৩৫) লক্ষীপুর এলাকার নেওয়াজ আলী ফকিরের ছেলে।

শনিবার, ১৭ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে ভৈরব সুইপার কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ভৈরব থানায় মামলা হয়েছে।         

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং