1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

হাওরে উড়াল সেতু হবেই- ইটনায় অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি 

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

হাওরে উড়াল সেতু হবেই বলে আশাবাদ ব্যক্ত করেছেন কিশোরগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.  ফজলুর রহমান।

শনিবার,  ২৮ নভেম্বর বেলা দশটায় ইটনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। কখন, কোথায়,কোন দিক দিয়ে উড়াল  সেতু হবে জানতে চাইলে তিনি বলেন, বালিখলা দিয়েও হতে পারে। বালিখলা দিয়ে উড়াল সেতু করলে সরকারের ব্যয় কমবে।

তিনি আরো বলেন, কৃষকেরা যেন পাকা ধান কেটে বাড়ি নিয়ে আসতে পারে সেজন্য হাওরে রাস্তা করা হচ্ছে। বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য  বজ্রপাত নিয়ন্ত্রণ টাওয়ার স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে পাঁচটি টাওয়ার স্থাপনের  জন্য কাজ চলমান রয়েছে। পরবর্তীতে আরো বজ্রপাত নিরোধ টাওয়ার স্থাপন করা হবে। শীতে আমরা হাওড়ে বাউল সম্মেলন করবো। দেশ খুব খারাপ দিকে যাবেনা যেহেতু নির্বাচিত সরকার রয়েছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিছু অপরিকল্পিত কাজ করেছেন। যা নিজের বাড়ি কেন্দ্রিক।

সম্প্রতি নিজের জাপান ও দক্ষিণ কোরিয়া সফর সম্পর্কে উল্লেখ করে তিনি আরো বলেন, জাপানি তিনটি কাজের কোন স্থান নেই। মিথ্যা বলা, কাজে ফাঁকি দেয়া, অন্যের সম্পদ লুটপাট করা। মুক্তিযুদ্ধের আমি বর্তমানে এক নাম্বার ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে আমি অগ্নি নির্বাপকের মতো দাঁড়াবো। এটি হলো আমার রাজনৈতিক অবস্থান, এটি আমার আদর্শগত অবস্থান।

সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিনী উম্মে কুলসুম রেখা বলেন, এই দেশ আমাদের রক্ষা করতে হবে। পাশাপাশি এই দেশ যেন মৌলবাদীদের হাতে না যায় সে বিষয়ে কাজ করতে হবে।

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র  সূত্রধরের সভাপতিত্বে মতবিনিয় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন,ইটনা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাবেদ পাঠান, বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট লেখক ও গবেষক রওশন আলী, ইটনা উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস,  ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার, ইটনা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং