1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

‎‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।

‎বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সকালে ‎উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

‎র‍্যালি শেষে দিনব্যাপী নানা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির (শিহাব)।

‎‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৌরভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহম্মদ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎‎আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং দেশের রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং