1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবদল নেতা আব্দুর রশীদকে মুঠোফোনে গুলি করে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার, ৪ নভেম্বর বিকেলে উপজেলার কাঁচামাটিয়া নদীর সেতু সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চরশিহারী ও চরহোসেনপুর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ভুক্তভোগী আব্দুর রশীদ ঈশ্বরগঞ্জ পৌর যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ জুলাই থেকে বিভিন্ন সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মুঠোফোনে কল করে যুবদল নেতা আব্দুর রশীদকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত ২১ অক্টোবর বেলা ১১টা ২২ মিনিটে তিনি উপজেলার চরহোসেনপুর এলাকায় নিজ বসতবাড়িতে অবস্থানকালে একটি মুঠোফোন নম্বর থেকে তাকে কল করা হয়। এ সময় হুমকিদাতা অকথ্য ভাষায় গালিগালাজ করে সুযোগ পেলেই গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেয়ার হুমকি দেয়।

বক্তারা আরও জানান, এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবার (৪ নভেম্বর) আব্দুর রশীদ ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯২) করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে এভাবে প্রাণনাশের হুমকি দেয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় শুধু ভুক্তভোগী ব্যক্তি নন, তার পরিবারের সদস্যরাও আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাই হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি আব্দুর রশীদ ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কর্মসূচি থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দাবি আদায়ে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং