1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

মো. ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরের যানজট নিরসনে সড়কের দুইপাশে ফুটপাত দখলমুক্ত  করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

বুধবার, ৩ জুন সকাল ১১ টায় পৌর প্রশাসন ও জেলা প্রশাসনের যৌধ উদ্যোগে শহরের বটতলা মোড় থেকে একরামপুর পর্যন্ত প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো: এরশাদুল আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুল কামাল ভুইয়া, পৌর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ সহ আরো অনেকে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, আজ আমরা  পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় শহরের বটতলা থেকে একরামপুর পর্যন্ত সড়কের ফুটপাতের যে বর্ধিত রয়েছে সেই অংশ আমরা উচ্ছেদ করেছি। ধারাবাহিকভাবে আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং