1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ইসলামপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

মো, মনির হোসেন, স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার  উদ্বোধন করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়-এর সহযোগিতায় আয়োজিত এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে।

মঙ্গলবার, ১৯ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও পর্চা সংক্রান্ত তথ্য প্রদান, অনলাইনে ভূমি সেবা গ্রহণ, ই-নামজারি কার্যক্রম, জমির রেকর্ড সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

আয়োজকরা জানান, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে ভূমি অফিসগুলোতে অটোমেশন কার্যক্রম জোরদার করা হয়েছে। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ডিজিটাল সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন। সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, কুলকান্দি ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিমল চন্দ্র আর্যসহ আরও অনেকে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল শ্রেণি-পেশার মানুষকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে জনগণ সহজে ও দ্রুত ভূমি সেবা সম্পর্কে ধারণা লাভ করবে এবং সরকারি সেবার প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং