1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ইটনায় পাহাড়ী ঢল ও ভারি বর্ষণে তলিয়ে গেছে ৮৫৬ হেক্টর জমির ফসল

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি আর ভারি বর্ষণে হাওর অঞ্চলের ইটনা উপজেলার ৮৫৬ হেক্টর পাকা ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। এ তথ্য  জানিয়েছে ইটনা উপজেলার কৃষি অফিসার বিজয় কুমার হালদার।

ইটনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়। এ বছর বোর মৌসুমে ২৭হাজার ৪১০হেক্টর জমিতে বোর আবাদ হয়েছে ইতিমধ্যে ৫৬% জমির ফসল কর্তন করা হলেও ভারি বর্ষণের কারণে সূয্যের আলো দেখা না পাওয়ায় সে কর্তন করা কৃষকের ধান ও খলায় পচন ধরতে শুরু করেছে।

ইটনা মধ্যগ্রামের কৃষক আব্দুল হাই বলেন, আমি                     ২৫০শতাংশ জমিতে বোর আবাদ করেছিলাম। আমার ধান কর্তনের সময় হয়েছে। জমিতে পানি থাকায় কৃষি শ্রমিকের অভাবে কর্তন করতে পারছি না। আজকের ভারি বর্ষণে আমার সেই জমির ধান তলিয়ে যাবে, হাওরে রাস্তা না থাকায় আমার মতো অনেকের ধানের জমি শ্রমিক সংকটের কারণে চোখের সামনেই পানিতে ডুবে যাচ্ছে। মাথার ঘাম পায়ে ফেলে যে সোনার ফসল রোপন করেছিলাম আজ সেই সোনার ফসল পানিতে ডুবে যাচ্ছে। মুদিরগাঁওয়ের কৃষক সুরুজ আলী বলেন, আমি ২শ শতাংশ জমিতে বোর ধান রোপন করেছিলাম। একশ শতাংশ জমির ফসল কেটে খলায় তুললেও রোদের অভাবে শুকাতে পারছি না। বাকি একশত শতাংশ জমির ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। হাওরের পর্যাপ্ত রাস্তা না থাকায় শ্রমিক সংকট ও কম্বাইন হারভেস্টার মেশিনের যান্ত্রিক ত্রুটির কারণে ফসল কাটতে বিলম্ব হচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং