
কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌথ বাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
রবিবার, ১২ এপ্রিল বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করায় করিমগঞ্জের মেসার্স মিশা স্টোর নামক এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সমহকারী পরিচালক।
জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply