1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

নান্দাইলে ঝড়ে ভেঙ্গে গেল শতবর্ষী বৃদ্ধা মহিলার ঘর, যুবকের সাহসিকতায় বেঁচে গেল প্রাণ

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে  কালবৈশাখী ঝড়ে ১০৪ বছর বয়সী বৃদ্ধা শাহারা খাতুনের মাথা গোঁজার একমাত্র ঠাঁই টিনের ঘরটি দুমড়ে-মুচড়ে গেছে। ঝড়ের সময় ঘর ধসে পড়ার উপক্রম হলে স্থানীয় এক যুবকের অসীম সাহসিকতায় প্রাণে বেঁচে যান এই শতবর্ষী বৃদ্ধা। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তিনি। অসহায় এই বৃদ্ধার ঘরটি পুনঃনির্মাণে সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন স্থানীয়রা।

বুধবার, ২৪ মার্চ রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার  খারুয়া ইউনিয়নের খারুয়া-জামতলা বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত দরিদ্র বিধবা মহিলা শাহারা খাতুনের থাকার কোনো জায়গা ছিল না। ভিটেটুকুই ছিল তার একমাত্র সম্বল। কয়েক বছর আগে এলাকার যুবকরা তাদের নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে তাকে একটি দুচালা টিনের ঘর তৈরি করে দেন। সেই ঘরেই চার সন্তান-সন্ততি নিয়ে বসবাস করতেন তিনি। কিন্তু বুধবার রাতের প্রবল ঝড়-তুফানে ঘরটি সম্পুর্ণ ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, “ঝড়ের সময় ঘরটি মড়মড় শব্দ করে ভেঙে পড়ছিল। শব্দ শুনে দ্রুত দৌড়ে গিয়ে দেখেন বৃদ্ধা শাহারা খাতুন চৌকির ওপর বসে কাঁদছেন। মৃত্যুঝুঁকি উপেক্ষা করে তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যান। একটু দেরি হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।”

ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বাকরুদ্ধ শাহারা খাতুন বলেন, “হঠাৎ ঘরটা ভেঙে পড়বে ভাবতে পারিনি। আল্লাহর রহমতে বেঁচে আছি, কিন্তু এখন থাকব কোথায়? যদি সবাই দয়া করে ঘরটা ঠিক করে দেয়, তবে জীবনের বাকি কটা দিন একটু শান্তিতে ঘুমাতে পারতাম।”

এলাকার যুবসমাজ ও স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, দ্রুত কোনো সহায়তা না পেলে এই বৃদ্ধ বয়সে শাহারা খাতুনের খুবই কষ্ট হবে। ঘরটি ঠিক করা অতীব জরুরী। এই শতবর্ষী বৃদ্ধার ঘরটি পুননির্মাণের জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের দানশীল বিত্তবান ব্যক্তিদের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং