1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. এরশাদুল ইসলাম ভূইয়া ওরফে রুমান ৫৩) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বাসিন্দা ও মো. জামাল (৪৮) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।

শনিবার, ১৪ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৫টার দিকে গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান চালিয়ে  পাকুন্দিয়া উপজেলার বালুয়াকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের ইটের রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

এ বিষয়ে জেলার পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করে আসামিদের সেখানে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং