1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পৃথক দুই অভিযান চালিয়ে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুই আসামি হচ্ছেন, কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসুতিয়া এলাকার মৃত ইছমত আলীর ছেলে মো. বাবু (৬৫) ও একই এলাকার মো. জুম্মন হোসেন (২৮)।

শনিবার, ১৭ জানুয়ারি বেলা সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. বাবুকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই দিন বেলা ১টার কিছু আগে পৃথক এক অভিযানে মো. জুম্মন হোসেনকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিদের  কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং