1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন গ্রেফতার

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৭২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

বুধবার, ৩১ডিসেম্বর রাতে পৌর সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার, জানুয়ারি দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মোতায়েম হোসেন স্বপন চর পাকুন্দিয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ২০২৪ সালের ৪ অগাস্ট পাকুন্দিয়া সদর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় ৬ সেপ্টেম্বর নজরুল ইসলাম নামের একজন বিএনপি কর্মী বাদি হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে ও ৮০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় মোতায়েম হোসেন স্বপন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং