1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

অষ্টগ্রামে ১০ হাজার মানুষের খাবার আয়োজনে  পবিত্র বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামের ৪ আউলিয়া যথাক্রমে আহলে রাসূল, আওলাদে গাউছেপাক, আলেম-এ রাব্বানী, ওয়াইজ-এ লাসানী, হুজুর মাওলানা সৈয়দ শাহ্ আহাম্মদ আশরাফ আশরাফী আল জিলানী (আলাইহির রাহমাহ্), মাখদুমুল মাশায়েখ, সরকারে কাঁলা, হুজুর মাওলানা সৈয়দ শাহ্ মুহাম্মদ মুখতার আশরাফ আশরাফী আল জিলানী (আলাইহির রাহমাহ্),মাখদুমুল উলামা, শায়েখে আজম, হুজুর মাওলানা সৈয়দ শাহ্ মুহাম্মদ ইজহার আশরাফ আশরাফী আল জিলানী (আলাইহির রাহমাহ্) এবং আনোয়ারুল মাশায়েখ, হুজুর মাওলানা সৈয়দ শাহ্ মুহাম্মদ আনোয়ার আশরাফ আশরাফী আল জিলানী (আলাইহির রাহমাহ্)–এর পবিত্র স্মরণে বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৯ ডিসেম্বর  কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মৌলভীবাড়ি এলাকায় অবস্থিত মাদরাসায়ে আশরাফীয়া আহলে সুন্নাত মুখতারুল উলুম, মসজিদজাম প্রাঙ্গণে এ ওরছ মোবারক শুরু হয়। দিনব্যাপী ধর্মীয় আলোচনা, মিলাদ, দরূদ শরীফ, সালাম, খতমে কুরআন, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে।

স্থানীয় ভক্তবৃন্দ জানান, এ ওরছ মোবারক মুসলিম উম্মাহর নৈতিক, আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ ভূমিকা রাখবে। দূর-দূরান্ত থেকে মুরিদান, আশিকান, ভক্ত-অনুরাগী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের গণমানুষ এই ওরছ মোবারকে অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং