1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

তাড়াইলে ১৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভা

হুমায়ুন রশিদ, জুয়েল স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৭ অক্টোবর বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় উপজেলার ১৮টি পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায়  উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মণ্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েল।

এছাড়াও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়া রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতিকুর রহমান অপু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অজয় সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিশুক ভৌমিক ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, “তাড়াইলে সব ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্প্রীতি ও সৌহার্দ্য রয়েছে। এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।” উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় তাড়াইলে একটি চমৎকার ও নিরাপদ দুর্গাপূজা উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং