1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

করিমগঞ্জে জুলাই আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা মেশকাতুল নূর নিলয়ের জামিন

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা মেশকাতুল নূর নিলয় জামিন পেয়েছেন।

মঙ্গলবার, ৬ অক্টোবর কিশোরগঞ্জের আদালত তার জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আদালত মামলার বিষয়টি বিবেচনায় নিয়ে নিলয়কে জামিন দিয়েছেন।

মামলাটি করিমগঞ্জ থানায় দায়ের করা হয়। এতে জুলাই আন্দোলনের সময় হামলার ঘটনায় মেশকাতুল নূর নিলয়কে আসামি করা হয়েছে বলে জানা গেছে। তবে মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত ৪ সেপ্টেম্বর রাত তিনটার দিকে করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা এলাকা থেকে মেশকাতুল নূর নিলয়কে গ্রেফতার করা হয়।

মেশকাতুল নূর নিলয় করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা। তিনি উরদিঘী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নূর মোহাম্মদ রুবেল জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং