1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

‎‎উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে পুলিশের অভিযানে মোহাম্মদ আহসানুল হক সামি (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার, ৩ অক্টোবর সকালে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে শুক্রবার, ২ অক্টোবর রাতে পৌর শহরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আহসানুল হক সামি নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমনের নেতৃত্বে পরিচালিত অভিযানের রহমতগঞ্জ এলাকা থেকে আহসানুল হক সামিকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামি ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। পরে তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং