
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌশন আরা চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার,(৩০সেপ্টেম্বর) উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজ মিয়ার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ আলী চৌধুরী, ইউপিইও ডক্টর আব্দুর রহিম, মিঠামইন বাজার বণিক সমিতির সভাপতি শাহরীল আলম তপন।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল আমিন, খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি মিঠামইন উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেওয়ান জহির ইয়ার চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিঠামইন উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নূরে আলম, প্রধান শিক্ষক ,শরাফ উদ্দিন, শিক্ষক গয়েস চন্দ্র দাস, অভিভাবক তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক রৌশন আরা চৌধুরী তার দেয়া আবেগঘন বক্তব্যে বলেন, আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সৎভাবে পালন করতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের মানুষের ভালোবাসা আমি কখনো ভুলব না। আজকের এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলাই একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব। তোমরা সবাই ভালো মানুষ হবে, দেশ ও সমাজের জন্য কাজ করবে এটাই আমার প্রত্যাশা।
উল্লেখ্য, রৌশন আরা চৌধুরী ১৯৮৭ সালে মিস্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন।
Leave a Reply