
ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে কিশোরগঞ্জ জেলায়। গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন করে আরও ৪০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। নতুন ডেঙ্গু আক্রান্ত ৪০ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে জেলায় ১১৪ জন ডেঙ্গু রোগি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার, ৩০ সেপ্টেম্বর সকালে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
Leave a Reply