1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়াসহ আটক ২, ডিলারসহ আসামি ৪

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে পাচারের উদ্দেশ্যে ইউরিয়া সার নিয়ে যাওয়ার সময় ১১১ বস্তা সারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুইটি  ট্রলি গাড়িও জব্দ করা হয়।

সোমবার, ২৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ট্রলি গাড়িতে করে সার পাচারের সময় ড্রাইভার শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়।

এ সময় ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

মিঠামইন থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ  মনোয়ার এলএলবি জানান, আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় শাহিন মিয়া, জহির মিয়া, সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটনকে আসামি করে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন হাতে তুলে নিলে তাকে ছাড় দেয়া হবে না।

বর্তমানে জব্দ করা সার ও ট্রলি গাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং