1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

কটিয়াদীতে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গভীর রাতে দুই ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে ঝগড়ার পর ভোরে শামীম (২৫) নামে মসজিদের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঝগড়ার ঘটনায় সোহান (২৪) নামে অপর বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ভোরে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর-ঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদের একটি ছোট কক্ষ থেকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম ওই মসজিদের ইমাম ছিলেন এবং একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। আহত সোহান একই গ্রামের মৃত ছইদু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম ও সোহান দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। তাদের বাড়িও কাছাকাছি। শামীম স্থানীয় ফেকামারা আলিম মাদরাসায় পড়াশোনার পাশাপাশি ইছামুদ্দিন সরকার বাড়ি মসজিদে ইমামতি করতেন। সোহানের বাড়ি মসজিদসংলগ্ন হওয়ায় তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। মাঝেমধ্যে তারা মসজিদসংলগ্ন ওই কক্ষে একসঙ্গে রাতযাপন করতেন। ঘটনার রাতেও তারা সেখানে ছিলেন বলে জানা গেছে।

সোমবার রাত দেড়টার দিকে ওই কক্ষ থেকে হট্টগোল ও চিৎকারের শব্দ শুনতে পান আশপাশের লোকজন। পরে কয়েকজন সেখানে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ছিল বলে স্বজনরা জানান। পরে ভোরে ওই কক্ষ থেকে শামীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং