1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ক্যাসিনো চক্রের মূল হোতা রবিন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার, ২৬ সেপ্টেম্বর দুপুরে অনলাইন জুয়া সংক্রান্ত মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিন ঈশ্বরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দওপাড়া এলাকার আবুল বাদশারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় মাদক উদ্ধার এবং অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারের সময় রবিনের কাছ থেকে একটি স্মার্টফোন এবং অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট দুটি অ্যাপের স্ক্রিনশটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে রবিন গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিভাবকদের কয়েকজন বলেন, অনলাইন জুয়ার বিস্তার তরুণদের মধ্যে আর্থিক ক্ষতি ও বিভিন্ন সামাজিক সমস্যার কারণ হয়ে উঠছে। তাই অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যহত থাকলে অনলাইন জুয়া রোধ করা সম্ভব।

সচেতন মহল বলছেন, ঈশ্বরগঞ্জ থানার বর্তমান ওসি যোগদানের পর থেকে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনো বিরোধী অভিযান জোরদার হয়েছে। তবে এসব অভিযানের পাশাপাশি অনলাইন জুয়ার নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বদ্ধপরিকর। গ্রেফতার রবিনকে সংশ্লিষ্ট অনলাইন জুয়া মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। অনলাইন জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং