1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

কিশোরগঞ্জের হাওরে দৈনিক ইনকিলাবের কলম সৈনিকদের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

দৈনিক ইনকিলাবের পাতার পেছনের কারিগর ও নিবেদিতপ্রাণ  সংবাদকর্মীদের নিয়ে কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে কিশোরগঞ্জের বিস্তৃত হাওর অঞ্চলে  অনুষ্ঠিত হলো  এক আনন্দঘন নৌভ্রমণ।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর সকাল ৮টায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন দৈনিক ইনকিলাবের বিভিন্ন উপজেলায় কর্মরত একদল কলম সৈনিক।

যান্ত্রিক জীবনের শত ব্যস্ততা ও খবরের কাগজের পাতার তাড়া থেকে কিছুটা স্বস্তি পেতে কিশোরগঞ্জের নিকলী, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মনোমুগ্ধকর হাওর অঞ্চলে এই ভ্রমণের আয়োজন করা হয়। অবারিত জলরাশি, মেঘ-পাহাড়ের লুকোচুরি আর দিগন্তজোড়া শূন্যতার মাঝে দল বেঁধে ছুটে চলা এই নৌভ্রমণ সংবাদকর্মীদের মনে এনে দেয় এক অনাবিল প্রশান্তি। সারাদিন হাওরের ঢেউয়ের সাথে মিতালি করে আনন্দ উপভোগ শেষে সন্ধ্যায় হাসিমুখে নিজ নিজ ঠিকানায় ফিরে যান তারা।

আনন্দমুখর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দৈনিক ইনকিলাব পত্রিকার প্রবীণ গফরগাঁও উপজেলার স্টাফ রিপোর্টার আতিক উল্লাহ ।

এছাড়া আরও যোগ দিয়েছিলেন আসাদুজ্জামান, কটিয়াদী উপজেলা সংবাদদাতা আবদুল কদ্দুস, নিকলী মডেল প্রেস ক্লাবের সভাপতি নিকলী সংবাদদাতা হেলাল উদ্দিন, ইটনা সংবাদদাতা তাইজুল ইসলাম করিমগঞ্জ সংবাদদাতা হাবিবুর রহমান, তাড়াইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি তাড়াইল সংবাদদাতা হুমায়ুন রশিদ জুয়েল।

ভ্রমণের এক পর্যায়ে প্রধান অতিথি এবং তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার দুই নবীন সংবাদদাতাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেয়া হয়। হাওরের মুক্ত বাতাসে প্রবীণ ও নবীন সাংবাদিকদের এই মেলবন্ধন ইনকিলাব পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় ও প্রাণবন্ত করে তোলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং