1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার, ১৩ সেপ্টেম্বর দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জেলা পরিষদের প্রশাসকগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দেশের তৃণমূল পর্যায়ে সুশাসন ও উন্নয়ন ত্বরান্বিত করতে বেশ কিছু সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, প্রকৃত গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকলে চলে না, এর শেকড় মজবুত করতে হলে স্থানীয় পর্যায়ে ক্ষমতা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি ক্ষমতার প্রকৃত বিকেন্দ্রীকরণ, স্থানীয় পর্যায়ে সাধারণ নাগরিকদের উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণ, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখা এবং জেলা পরিষদের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার ওপর বিশেষ জোর দেন।

রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে জেলা পরিষদের প্রশাসকগণ তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন এবং রাষ্ট্রপতির দিকনির্দেশনা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং