
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মারধরের মামলায় জামিনে এসেই বাদি পক্ষকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।
উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগটি উঠেছে একই গ্রামের বংশীয় দুলাল মিয়া ও রেখা আক্তার দম্পত্তির বিরুদ্ধে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীনগর গ্রামের বৃদ্ধ আবু তাহের ও তার প্রতিবেশী দুলাল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত ১৯ মে বেলা ২টার দিকে আবু তাহের ফসলের মাঠ থেকে বোরো ধানের বোঝা দুলাল মিয়ার পুকুর পাড়ে রাখলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলাল মিয়া ও তার স্ত্রী রেখা আক্তার দম্পতি আবু তাহের, তার স্ত্রী জাহানারা খাতুন এবং কলেজ পড়ুয়া নাতনী মীম আক্তারের ওপর হামলা চালায়। হামলায় তিনজনেরই হাতে হাড়ভাঙা জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আবু তাহের বাদি হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে।
ভুক্তভোগী আবু তাহের মিয়া জানান, “আসামিরা জামিনে এসেই তাকে, তাঁর স্ত্রী ও নাতনীকে নানাভাবে হুমকি দিচ্ছে। তারা বলছে মামলা না তুললে আরও বড় ক্ষতি করবে। তাই জানমালের নিরাপত্তায় প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিরাপত্তা চাচ্ছেন বাদীর পরিবার।”
Leave a Reply