1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাটের গাছ কাটার অভিযোগ, দুই লক্ষাধিক টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ১ একর ৩৮ শতাংশ জমির উঠতি পাটের ফসল কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. তারা মিয়া ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অনুযায়ী, চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রিরচর আকন্দপাড়া গ্রামের কিসমত গোবিন্দি মৌজার ৩৯৫৩ নম্বর দাগভুক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মঙ্গলবার সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে পাটের ফসল কেটে নষ্ট করে বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি বাধা দিতে গেলে স্থানীয়দের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

তবে অভিযুক্ত সোনাহার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “তারা নিজেরাই পাট কেটে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার আদালতের আদেশ অমান্যের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং