1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ফলোআপ: নান্দাইলে রাস্তা কেটে পুকুর খননের  অভিযুক্তকে কারাগারে পাঠালো ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে সরকারি হালটের রাস্তা কেটে পুকুর খনন করার দায়ে স্বপন চন্দ্র সরকার নামে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত স্বপন চন্দ্র সরকার উপজেলার গাংগাইল ইউনিয়নের মধ্য গয়েশপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার, ৩১ মার্চ দুপুরে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উল্লেখ্য, গতকাল এ নিয়ে বিডিচ্যানেলফোর এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল।

জানা গেছে, গাংগাইল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মোড় হতে গাংগাইল বাজারগামী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার পাশে স্বপন চন্দ্র সরকার পুকুর খনন শুরু করেন। তবে তিনি পুকুরের কোনো পাড় না রেখে সরকারি রাস্তার অংশ কেটে খাড়াভাবে খনন করেন। এতে রাস্তার নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এ বিষয়ে গত সোমবার (৩০শে মার্চ) বিভিন্ন অনলাইন ও পত্রিকায় সংবাদ প্রকাশ হলে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ’কে অবগত করেন এবং ব্যবস্থা নিতে বলেন। ]

পরবর্তীতে মঙ্গলবার (৩১শে মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে অভিযুক্ত স্বপন চন্দ্র সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা প্রদান করতে ব্যর্থ হলে তাকে আটক করে থানায় নিয়ে আসেন এবং বিকেলেই তাকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।

নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভূমি আইন লঙ্ঘন করে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করায় এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তাকে এই সাজা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং