
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাওসার আহাম্মেদ রবিন (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার, ৬ মার্চ বিকেলে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আটক রবিন হোসেন্দী পূর্বপাড়া গ্রামে নানার বাড়িতে থাকে। তাঁর বাবার নাম কবির মিয়া। তাদের পৈত্রিক বাড়ি সিলেট।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রবিন নানার বাড়ি উপজেলার হোসেন্দী পূর্বপাড়া গ্রামে বসবাস করে আসছে। শুক্রবার দুপুরে একই গ্রামের
পাশের বাড়ির চার বছরের এক শিশুকন্যাকে বসতঘরে এনে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এলে দৌড়ে পালিয়ে যায় রবিন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply