1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

রায়হান জামান।।
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে মো. বজলুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. বজলুর রহমান (৬০) কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামের বাসিন্দা।

চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছেলে জুবায়ের। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং