1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

তাড়াইল উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

হুমায়ুন রশিদ জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রবিবার, ৪ জানুয়ারি বেলা ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বর থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার।

এ সময় তিনি বলেন, “একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য তাড়াইল উপজেলা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়, এতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরও জানান, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ এলাকা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও সরকারি প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক ও ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি নসচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন কর্মসূচি বাস্তবায়ন করা হলে তাড়াইল উপজেলার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং