1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ইটনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযার নামাজ সম্পন্ন

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার,৩১ ডিসেম্বর বেলা সোয়া ৩টায় ইটনা উপজেলা মিনি স্টেডিয়ামে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইটনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকার সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।

জানাযার নামাজের ইমামতি করেন ইটনা সদর ঠাকুর বাড়ীর জামে মসজিদের খতিম ও ইটনা উপজেলা  ওলামাদলের সহ-সভাপতি হাফেজ মাওলানা ইকবাল হোসেন। জানাযার নামাজের আগে ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন ও ইটনা উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবুল হোসাইন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে আলোচনা করেন এবং বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকামের পুরস্কৃত করার জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং