1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালি প্রসাদ দাস আর নেই 

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

হোসেনপুর উপজেলা সদর ঢেকিয়া গ্রামের বাসিন্দা, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির প্রচার সম্পাদক ও হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কালি প্রসাদ দাস (৬৪) পরলোক গমন করেছেন।  

শুক্রবার,  ২৬ ডিসেম্বর  সকালে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন তিনি।  

মৃত্যুকালে তিনি স্ত্রী,  ১ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য বহুগুণগ্রাহী রেখে গেছেন। 

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, সাবেক সাধারণ সম্পাদক ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়ের সভাপতি নরেশ চন্দ্র মোদক, শ্রী শ্রী ভারত ব্রহ্মচারী আশ্রমের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক রতন চন্দ্র বনিক, হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক তাপস, হোসেনপুর উপজেলা পুজা উদযাপন পরিষদ, হোসেনপুর পৌর পূজা উদযাপন পরিষদ  ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির কার্যকরী কমিটি গভীরভাবে শোকাহত এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ছেন। 

তাঁর শেষকৃত্যু অনুষ্ঠান শ্রীশ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় শশ্মান ঘাটে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং