1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ভৈরবে ৩৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মুক্তা আক্তার (২৫) নরসিংদী জেলা বাসিন্দা।

রবিবার, ২৩ নভেম্বর রাত সোয়া দশটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুক্তা আক্তারকে ভৈরব পৌর সদরের কমলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং