1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ভাইরাল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১৮ নভেম্বর সকাল ১১টায় উপজেলা এলজিইডি কার্যালয়ে সরকারি ঠিকাদারগণের আয়োজনে এ সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তারা, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে এলজিইডি অফিস ও ঠিকাদারদের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত ঠিকাদারগণ।

তারা বলেন, একটি কুচক্রী মহল নান্দাইল এলজিইডি অফিসের সুনাম নষ্ট করার জন্য একটি বিয়ের উপটৌকনের টাকার ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে ভিত্তিহীন ও ঘুষ বাণিজ্যের ভিডিও বলে ফেবসুবেক ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। ঠিকাদারগণ আরো জানান, এলজিইডি অফিসের কোন কর্মকর্তার সাথে ঘুষ দেয়া-নেয়ার বিষয়ে তারা কোনভাবেই জড়িত নয়। ভাইরাল হওয়ায় ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন, ঠিকাদারগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এসময় এলজিইডি’র সরকারি ঠিকাদার সাইফুল ইসলাম, ওয়াসিম, জসিম উদ্দিন, আতহার আলী, অলি উল্লাহ অলি, আমরু সহ অন্যান্য ঠিকাদারগণ এবং নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং