1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ লেকপাড়ের ওয়াচ টাওয়ার থেকে আখড়া বাজার  ব্রিজ পর্যন্ত রাস্তাটিতে নিয়মিত ঘটছে ছিনতাই !

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ শহরে ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চ ও ওয়াচ টাওয়ার অবসর সময় কাটানোর  বিনোদনের অন্যতম স্থান।সকাল ও সন্ধ্যায় কর্ম ব্যস্ততার ফাঁকে শারীরিক কসরত হিসাবে আবার কেউ কেউ পরিবারের বিনোদন হিসাবে স্থানটি অনেকে বেছে নিয়েছে।

কিন্তু ওয়াচ টাওয়ার থেকে নরসুন্দার নদীর পাড় দিয়ে মনপুরা  রেস্টুরেন্টে পাশ দিয়ে যাওয়া আখড়া বাজার ব্রিজের রাস্তায় প্রতিনিয়ত ঘটছে ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনা। বিশেষ করে শুক্রবার ও শনিবার সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে।  ভোরে কিংবা সন্ধ্যার পর হাঁটাহাটি করতে গেলে একাকী পেয়ে ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়। মনপুরা  রেস্টুরেন্টে উত্তর পাশে ওয়াকওয়েতে নেই কোন বাতি । ফলে সন্ধ্যার পর সেখানে বিরাজ করে এক ভুতুড়ে পরিবেশ। এর পাশে রয়েছে একটি পরিত্যক্ত বাড়ি। যার মালিক বাজিতপুর নিবাসী বলে জানা যায়। সেখানে সেখানে নেশাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়াও পরিত্যাক্ত বাড়িটি হয়ে উঠেছে ছিনতাইকারীদের নিরাপদ আস্তানা। ছিনতাইকারীরা ছিনতাই করে দ্রুত এর ভিতরে লুকিয়ে থাকে।  স্থানীয় এক দোকানী নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, এই পরিত্যক্ত বাড়িটি ছিনতাইকারীদের বড় আস্তানা। এদের বড় গ্যাং রয়েছে।  প্রায়শই সন্ধ্যার পর থেকে সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে। তিনি আরও বলেন, আমরা বাড়ির মালিককে বলেছি পরিত্যক্ত বাড়িটি সচল করে লোকজন থাকার ব্যবস্থা করার জন্য কিন্তু তিনি এ বিষয়ে কথা বলতে নারাজ। এই দোকানী বলেন, এক সপ্তাহে পূর্বে সকালে এক ব্যক্তি ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে এই সংঘবদ্ধ চক্র তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে যায়।

একজন স্কুল শিক্ষক জানান, এই রাস্তা দিয়ে একসময় অনেক লোকজন যাতায়াত করতো এবং ব্যায়ামের জন্য এই পথটি ব্যবহার করতো। কিন্তু অনিরাপদ হওয়ায় এখন এই রাস্তায় লোকজন চলাচল কমে গেছে। আইন শৃংখলা বাহিনীর লোকজন সক্রিয় না থাকায় এখন স্থানটি মাদক ছিনতাই সহ অনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অথচ এরকম জনগুরুত্বপূর্ণ স্থানে জননিরাপত্তার জন্য কোন ব্যবস্থা না থাকায় উস্মা প্রকাশ করেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন স্কুল ও কলেজের শিক্ষক জানান, আশপাশের অঞ্চলের বখাটেদের আস্তানায় রূপ নিয়েছে এই রাস্তাটি। এতে যোগ দিচ্ছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যারা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

আখড়াবাজার এলাকার বসবাসকারী কয়েকজন চাকুরীজীবি জানান,এই রাস্তা দিয়ে আমরা সকাল সন্ধ্যা হাঁটতাম কিন্তু রাস্তাটা অনিরাপদ হয়ে উঠায় এই   রাস্তা দিয়ে  এখন আর যাইনা। প্রায়শই শুনি নানা অঘটনের কথা কিন্তু এর কোন প্রতিকার না হওয়া এবং মনপুরা  রেস্টুরেন্টে উত্তরে পরিত্যক্ত বাড়িটির যে খোলা গেইটটা রয়েছে তা যদি ইট দিয়ে বন্ধ করে দেয়া হয় তাহলে অনেকাংশে ছিনতাই রাহাজানি কমে যাবে বলে সুশীল তাদের ধারণা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং