
কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ ক্ষমতা আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. মুর্শিদ মিয়া (৪৭) ভৈরব উপজেলার কালিপুর দক্ষিণপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
রবিবার, ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কালিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply