1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

ইসলামপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার, ইসলামপুর,জামালপুর।।
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মিথ্যাচার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী হারুন অর রশিদের পরিবার।

রবিবার, ১৪ সেপ্টেম্বর দুপুরে ভোক্তভোগীর নিজ বাড়ি দক্ষিণ ভেংগুড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: হারুন অর রশিদের খালু কালাম মাস্টার জানান, ভোক্তভোগী হারুন অর রশিদের (উজ্জ্বল)  সাথে প্রতিপক্ষ সাইফুল গংয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছে। আসামি পক্ষ একই গ্রামের বাসিন্দা।

লিখিত বক্তব্যে তিনি বলেন,  গত ১১জুলাই ২০২৫ তারিখে সাইফুল ইসলাম গং আমার মামাতো ভাইয়ের দখলীয় জমি নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে। এ বাধা দিতে গেলে তারা তিনজনের উপর আক্রমণ ও মারধর করে। ওই ঘটনায় তিনি ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শনিবার, ১৪ জুলাই  পুনরায় সাইফুল গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে হারুন অর রশিদ তাতে বাধা দিলে হত্যা করার উদ্দেশ্যে তার উপর হামলা করে। পরবর্তীতে সাইফুল গং রামদা, লাঠি ও লোহার রড দিয়ে হামলা করে হারুন অর রশিদের মাথা, কপাল ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হারুন অর রশিদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন থানায় মামলা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে আদালতে মামলা করা হয়। তিনি এসব ঘটনা সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং