1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

ইসলামপুরে ডি.বালিয়ামারী শহীদ জিয়া একতা ক্লাবের উদ্বোধন 

মো. মনির হোসেন,স্টাফ রিপোর্টার, ইসলামপুর,জামালপুর।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর ডি বালিয়ামারী শহীদ জিয়া একতা ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার,২৫ অগাস্ট রাতে ডি বালিয়ামারী শহীদ জিয়া একতা ক্লাবের উদ্বোধন ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চরপুটিমারী ইউনিয়ন বিএনপির  দক্ষিণ শাখার সভাপতি সরকার আলী বেপারী।

শহীদ জিয়া একতা ক্লাবের সভাপতি ফটিক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিজুর রহমানের সঞ্চালনায় সভায়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও  চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রসুল মাহমুদ।  চরপুমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আলকাছ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, যুবনেতা ইউনুস, ইসমাইলসহ আরও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং