জামালপুরের ইসলামপুর ডি বালিয়ামারী শহীদ জিয়া একতা ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার,২৫ অগাস্ট রাতে ডি বালিয়ামারী শহীদ জিয়া একতা ক্লাবের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চরপুটিমারী ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সভাপতি সরকার আলী বেপারী।
শহীদ জিয়া একতা ক্লাবের সভাপতি ফটিক বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিজুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রসুল মাহমুদ। চরপুমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আলকাছ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, যুবনেতা ইউনুস, ইসমাইলসহ আরও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।